ভিডিও কলে পরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ
তথ্য প্রযুক্তি

ভিডিও কলে পরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ

আইটি ডেস্ক:

হোয়াটসঅ্যাপ ভিডিও কলে পিকচার-ইন-পিকচার মোড পরীক্ষা চালাচ্ছে। এটি চালু হলে ব্যবহারকারী অনায়াসেই ফোনে ভিডিও কল চলাকালীন অন্যান্য কাজ করতে পারবেন। তবে আপাতত শুধু আইওএসে পরীক্ষাটি চালানো হচ্ছে। একটি ব্লগপোস্টে প্রতিষ্ঠানটি জানায়, এটি আপাতত বিটা টেস্টিং পর্যায়ে রয়েছে। আগামী বছর থেকে এটি বড় পরিসরে চালু হবে।

সংবাদ মাধ্যম ভার্জ জানায়, চলতি মাসের শুরুর দিকে ডব্লিউএবিটাইনফোতে এ বিষয়ে প্রথম কিছু তথ্য আসে। যদিও কিছু অ্যান্ড্রয়েড ডিভাইসে হোয়াটসঅ্যাপ-সহ আরও কিছু অ্যাপকে পিকচার-ইন-পিকচার মোডে আনা যায়। তবে আইওএস ১৪তে এই অপশনটি নেই।

এছাড়া আরও নতুন কিছু ছোটখাটো পরিবর্তন আসবে। যেমন- কথা বলার সময় একটি তরঙ্গের ফর্ম আসবে, যখন ব্যবহারকারী ক্যামেরা বন্ধ করে কথা বলবে। আবার কেউ কলে অংশ নিলে এটি ব্যানার নোটিফিকেশন আসবে।