মুজিবনগরে প্রতিবন্ধীর দোকান পুড়ে ছাই
টপ নিউজ মেহেরপুর দুর্ঘটনা

মুজিবনগরে প্রতিবন্ধীর দোকান পুড়ে ছাই

সবার সংবাদ ডেস্ক:

চোখের সামনেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল মুজিবনগরের অসহায় প্রতিবন্ধী মনিরের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ইলেকট্রনিকের দোকানটি। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ভবরপাড়া বাজারে প্রতিবন্ধী মনিরের দোকানে আকস্মিক আগুন লেগে ভস্মিভূত হয়েছে। এতে ঐ প্রতিবন্ধীর নগত টাকা সহ প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।প্রতিবন্ধী মনির ভবরপাড়া গ্রামের এওল মল্লিকের বড় ছেলে।

ক্ষতিগ্রস্থ দোকান মালিক মনির মল্লিক জানান, প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। হঠাৎ মধ্যরাতে আনুমানিক রাত ১২টা থেকে ১ টা হবে বাজারে দিকে হইচই দেখে বাহিরে বের হলে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারি আমার দোকানে আগুন লেগেছে।

সাথে সাথে দোকানের কাছে গিয়ে দেখি দোকানে দাও দাও করে আগুনে জ্বলছে। আমার চোখের সামনে সবকিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে আমার দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও বলেন, আমি আমার সবকিছু বিক্রি করে এই দোকানটি চালু করেছিলাম। এখান থেকে আমার সংসার ও চিকিৎসার সব খরচ কোন রকম চলছিল। কিন্তু সেটাও পুড়ে ছাই হয়ে গেলো বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, বিত্তশালী ও সুধীজনদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।

২নং ওয়ার্ড ইউপি সদস্য সিবাস্তিন মল্লিক জানান, ছেলেটা প্রতিবন্ধী ও খুব অসহায়। সবকিছু বিক্রি করে দোকানটি চালু করেছিল। এই দোকান থেকে তার সংসার খরচ সহ চিকিৎসা খরচ চালাচ্ছিল এখন সব কিছু হারিয়ে সে নিঃস্ব। আমার তরফ থেকে সব ধরনের সহযোগিতা করবো। সেই সাথে তার দোকানটি যাতে চালু করে দেয়া যায় সেজন্য সকলের সহযোগিতায় কামনা করছি।

ফায়ার সার্ভিসের স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই এবং পাশের দুটি দোকান আগুন থেকে রক্ষা পায়। ইলেকট্রিসিটি থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।