মৃত্যু - করোনা-২ ডেঙ্গু-২
স্বাস্থ্য

মৃত্যু - করোনা-২ ডেঙ্গু-২

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায়  করোনা ও ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। নতুন এসব রোগীরা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ডেঙ্গু জ্বর হয়ে আরও ৩৪৪ জন ও নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫৪৯ জন।

করোনাঃ

দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ৩৭৪ জন। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ৫৪৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ লাখ ২৮ হাজার ১১৪ জন।

বুধবার (৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮১টি ল্যাবে সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৯৬৬টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৯৬১টি। সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ। আগেরদিন ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

ডেঙ্গুঃ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বর ও করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গু জ্বর হয়ে আরও ৩৪৪ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৪৪ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৭০ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারা দেশে সর্বমোট দুই হাজার ১৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৬০১ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৫৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।