মেহেরপুরে মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান
খেলাধুলা মেহেরপুর

মেহেরপুরে মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

সবার সংবাদ ডেস্ক:

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায়। মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণ শেষ হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) দুপুরে মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চূন্নু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে জার্সি  বিতরণ করেন। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে সমাপনী  অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী শিক্ষক ফারহা হোসেন লিটন, আব্দুল কুদ্দুস, আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরির ক্রীড়া সম্পাদক সোহেল রানা সবুজ, আসাদুর রহমান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণে ৩০ জন ছেলেমেয়ে অংশগ্রহণ করে।