সবার সংবাদ ডেস্ক:
‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ২ দিনব্যাপ ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে ফিতা কেটে ২ দিনব্যাপ ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।
কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। পরে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন। এসময় মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০টি স্টল স্থান পেয়েছে। শিক্ষার্থীরা তাদের নানা ধরনের উদ্ভাবনী মেলায় প্রদর্শন করেন।







