সবার সংবাদ ডেস্ক:
র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে মেহেরপুরে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাসের নেতৃত্বে র্যালীটি পৌর ঈদগাহ গেট থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়।
র্যালী পরবর্তীতে মেহেরপুর সিভিল সার্জন অফিস মিলনায়তনে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ, নাটাব ও ব্রাকের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাঃ অলোক কুমার দাস।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আর এম ও ডাঃ এটিএম ওবায়দুল্লাহ্, জেলা সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডাঃ উম্মে হোমায়রা আয়শা, ডাঃ মেহেদি হাসান লিটন,ডাঃ ইমজামামুল হক, তারিকুল ইসলাম, ইপিআই সুপার খন্দকার আবু সামাইন, প্রোগাম অর্গানাইজার রহিদুল ইসলাম, নার্স সুপার ভাইজার নাজমা খাতুন, ব্র্যাকের জেলা ম্যানেজার আহসান হাবিব, বাডাস’র ফিল্ড অর্গানাইজার জিপ্তাহ বালা প্রমুখ।







