মেহেরপুরে ৩০ কি:মি: সড়কে দখলকৃত স্থাপনা উচ্ছেদ শুরু করছে সওজ
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুরে ৩০ কি:মি: সড়কে দখলকৃত স্থাপনা উচ্ছেদ শুরু করছে সওজ

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে সড়ক ও জনপদ বিভাগের বেদখলকৃত জমি ও ফুটপাত দখলে নিতে সহ¯্রাধিক স্থাপনা উচ্ছেদ শুরু করেছে মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগ। বুধবার (১ মার্চ) সকাল ১১টা থেকে সড়ক ও জনপদ বিভাগের খুলনা বিভাগীয় উপ-সচিব ও আইন কর্মকর্তা অনিন্দ্যিতা রায় এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। উচ্ছেদকালে রাস্তার পাশে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত কয়েকটি যাত্রী ছাউনিও ভেঙ্গে ফেলা হয়েছে।

অনিন্দ্যিতা রায় জানান-সরকার মেহেরপুর-কুষ্টিয়া সড়ক চারলেনে প্রশস্থকরণ শুরু করছে। সে কারণে সড়কের ৩০ কিলোমিটারে অবস্থিত রাস্তার দুইপাশের সকল অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলদারদের উচ্ছেদ করতে জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরো জানান- চারদিন যাবৎ এই উচ্ছেদ অভিযান চালিয়ে ৩০ কি:মি: সড়ক দখলমুক্ত করা হবে। মেহেরপুর-কুষ্টিয়া ফোর লেন সড়ক নির্মাণ কাজের জন্য মুলত এই অভিযান। উচ্ছেদ অভিযান পরিচালনা করার আগে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও দখলদারদের নোটিশ প্রদান করা হয়। এছাড়াও স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন ও প্রচার মাইক এর মাধ্যমে সকলকে জানানো হয়।

অভিযানকালে মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। যুগের পর যুগ সড়ক ধরে পার্শ্বে এই সমস্ত দোকানপাঠ এবং স্থাপনা তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল।

তদিন এই জায়গার মালিকানা নিয়ে মেহেরপুর পৌরসভা, জেলা পরিষদ এবং সওজের মধ্যে মামলা চলছিল। তাই কেউ দখলদারদের উচ্ছেদ করে সড়ক নিরাপদ করতে পারেনি। এখন সেই মামলার রায়ে আদালত সড়ক পার্শ্বস্থ এই সমস্ত জমি সওজ পেয়েছে। সে কারণে এই উচ্ছেদের মধ্যদিয়ে মালিকানা প্রতিষ্ঠিত করছে সওজ।