জার্সিতে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৩, নিখোঁজ অনেকে
আন্তর্জাতিক

জার্সিতে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৩, নিখোঁজ অনেকে

আন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় উপকূলের কাছে অবস্থিত স্বায়ত্তশাসিত দ্বীপ জার্সির একটি আবসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন।

স্থানীয় পুলিশ প্রধান রবিন স্মিথ সংবাদ সম্মেলনে বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই এ ঘটনায় আমাদের তিনজন। বিস্ফোরণের পর দ্বীপের রাজধানী সেইন্ট হেলিয়ারের পোতাশ্রয়ের কাছের তিনতলা ভবন পুরোপুরি ধসে পড়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, বিস্ফোরণটি ঘটে শনিবার ৪টার দিকে। খবর পেয়েই ছুটে আসে দমকলবাহিনী। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। ২০-৩০ জনকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া হয়। নিখোঁজদের উদ্ধারে ঘটনাস্থলে তৎপরতা রাত পর্যন্ত চলে বলে জানায় কর্তৃপক্ষ।

বিস্ফোরণের কারণ এখনও উদঘাটন করা না গেলেও পুরো বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে প্রশাসন।