গাংনীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্ধোধন
মেহেরপুর তথ্য প্রযুক্তি

গাংনীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্ধোধন

সবার সংবাদ ডেস্ক:

‘‘বিদ্যুৎ ও পানির অপচয় রোধ’’ প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।  বুধবার (৪জানুয়ারী) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল ও গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় গাংনী উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮টি স্টল ঠাঁই পেয়েছে।