সবার সংবাদ প্রতিবেদক:
দ্রুতই তারেক রহমান বাংলাদেশে আসবে, তিনি নেতৃত্ব দিবেন এবং তার মাধ্যমে বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ হবে, এই বাংলাদেশে আবার গণতন্ত্র পূণ:প্রতিষ্ঠা হবে। যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি। দেশ গণতন্ত্রের পথে চলবে এবং সেই গণতান্ত্রিক সরকার হবে খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার, বিএনপির সরকার।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে মেহেরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিএনপির জনভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা, সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান এসব কথা বলেন। তিন বলেন, বিএনপি এখন ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ বিএনপিতে কেউ ফাটল ধরাতে পারবে না। যে ফাটল ধরানোর চেষ্টা করবে সেই দল থেকে ছিটকে পড়বে।
তিনি ফ্যসিষ্ট সরকারের সমালোচনা করে বলেন- বিএনপিকে নেতৃত্ব শুন্য করতে শেখ হাসিনা বহু চেষ্টা করেও সফল হয়নি। হাসিনার নির্দেশে দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে স্লো- পয়োজনিং করে অসুস্থ বানিয়ে রাখা হয়েছিল। তাঁর সুচিকিৎসা পর্যন্ত করতে দেয়নি ফ্যসিষ্ট শেখ হাসিনা। এখন সেই হাসিনা সহ তার চৌদ্দগুষ্টি পালিয়েছে। খুব দ্রুত তারেক রহমান ও খালেদা জিয়া দেশে ফিরে দলের দায়িত্ব নিবেন এবং ভোটের মাধ্যমে দেশ পরিচালনা করবেন।
মেহেপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আইনজীবি কামরুল হাসান, জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুণ, সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস, আমিরুল ইসলাম, ফয়েজ মোহাম্মদ, সদস্য আলমগীর খান ছাতু, আব্দুর রশিদ, মোঃ আব্দুল্লাহ, হাফিজুর রহমান হাফী, রেজাউল হক, আব্দুল আউয়াল, রোমানা আহমেদ,গাংনী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজমল হোসেন মিন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান প্রমূখ। এসময় জেলা বিএনপির ও অঙ্গসংগঠনের হাজার হাজর নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশ শুরুর আগে জেলার বিভিন্ন গ্রাম থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শত শত নেতাকর্মী সমাবেশে যোগদান করেন।






