দলের প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদের উচ্চকক্ষে ১০০ আসন
জাতীয়

দলের প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদের উচ্চকক্ষে ১০০ আসন

সবার সংবাদ ডেস্ক:

রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে জাতীয় সংসদের উচ্চকক্ষে ১০০ আসন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে এ সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো। আর জামায়াত ও এনসিপিসহ কয়েকটি দল এর পক্ষে রয়েছে। বিএনপি মনে করে, উচ্চকক্ষে সদস্য মনোনীত হবেন নিম্নকক্ষের আসনের ভিত্তিতে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২৩তম দিনের আলোচনায় এ সিদ্ধান্ত নেয় কমিশন। মূলত কিছু দল পক্ষে, আর কিছু দল নোট অব ডিসেন্ট দেওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বিষয়টি জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।