ডেঙ্গুতে আক্রান্ত ৫০ হাজার ছাড়ালো
স্বাস্থ্য

ডেঙ্গুতে আক্রান্ত ৫০ হাজার ছাড়ালো

স্বাস্থ্য ডেস্ক:

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫০ হাজার ৭৫৯ জন। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৭৬৭ জন। এ সময় মারা গেছেন তিন জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২১৬ জন। বুধবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪৬৪ জন ঢাকার। ঢাকার বাইরের ৩০৩ জন। আর এ মাসে এখন পর্যন্ত ১২ হাজার ৭৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৭২৯ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই আছে ১ হাজার ৫২৮ জন। বাকি ১ হাজার ২০১ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ৫০ হাজার ৭৫৯ জন রোগীর মধ্যে ছাড়া পেয়েছেন ৪৭ হাজার ৮১৪ জন।