সবার সংবাদ প্রতিবেদক:
সরকারী শিক্ষক পদটিকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার ভূক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশ, বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শুণ্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন, সুপ্রিম কোকোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ এবং তিন কর্মদিবসের মধ্যে পদায়ন ও ২০১৫ সালের পূর্বের মতো সহকারী শিক্ষকদের দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ আগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহালের দাবিতে কর্মবিরতি পালন করছেন মেহেরপুরের সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার সকাল থেকে সারাদেশে এ কর্মসূচী পালন করছেন তারা।
শিক্ষকদের ধর্মঘটের কারণে বন্ধ হয়ে যায় স্কুলের বার্ষিক পরিক্ষা। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। প্রতিদিন তারা প্রস্তুতি নিয়ে আসলেও পরিক্ষা না দিয়ে তাদের ফিরে যেতে হচ্ছে। কবে পরিক্ষা অনুষ্ঠিত হবে তাও তারা জানতে পারছে না।
শিক্ষার্থীরা বলছেন, প্রস্তুতি নিয়ে এসে পরিক্ষা না হওয়ায় হতাশ তারা। বিশেষ করে এবারের এসএসসি পরিক্ষার্থীরা হতাশ প্রকাশ করেছেন। কারণ সময়মত পরিক্ষা অনুষ্ঠিত না হলে তার প্রভাব পড়বে এসএসসি পরিক্ষায়।
অন্যদিকে শিক্ষকরা বলছেন, বার বার দাবি দাওয়া পেশ করলেও সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু গেজেট আকারে প্রকাশ করেননি। শিক্ষার্থীরা সমস্যায় পড়লেও বাধ্য হয়েই তাদের আন্দোলন চালিয়ে যেতে হচ্ছে। গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা।
এদিকে গেজেট প্রকাশের দাবিতে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ফলে বন্ধ হয়ে গেছে বার্ষিক পরিক্ষা।







